বন্ধ্যা নারীর সন্তান লাভের আমল

 

বন্ধ্যা নারীর সন্তান লাভের আমল



সন্তান লাভের আমল


আল্লাহ তাআলা বান্দাকে তাঁর সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে এ নামের জিকিরের আমল ঘোষণা করেছেন। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে (اَلْمُصَوٍّرُ) ‘আল-মুসাওয়িরু’ একটি। যার অর্থ হলো ‘আকৃতিদাতা, আকৃতি গঠনকারী।’ সংক্ষেপে এ গুণবাচক নাম (اَلْمُصَوٍّرُ) ‘আল-মুসাওয়িরু’এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-উচ্চারণ : ‘আল-মুসাওয়িরু’
অর্থ : আকৃতিদাতা, আকৃতি গঠনকারী।

আমলের ফজিলত
>> কোনো দম্পতি (স্বামী-স্ত্রী) উভয়ে সহবাসের পূর্বে আল্লাহ তাআলার এ গুণবাচক নাম  (اَلْمُصَوٍّرُ) ‘আল-মুসাওয়িরু’এর জিকির ৭ বার পাঠ করলে আল্লাহর রহমতে নেক সন্তান লাভ করবে।

>> যে স্ত্রী লোকের সন্তান হয় না (বন্ধ্যা) কিংবা সন্তান গর্ভে নষ্ট হয়ে যায়, সে নারী (বন্ধ্যা)৭ দিন রোজা রেখে প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহ তাআলার গুণবাচক এ নাম   (اَلْمُصَوٍّرُ) ‘আল-মুসাওয়িরু’২১ বার পড়ে পানিতে ফুঁ দিয়ে ঐ পানির দ্বারা ইফতার করে এবং ইফতারের পর এই পবিত্র নামটি ২১ বার পড়ে, আল্লাহ তাআলা তাকে নেক সন্তান দান করবেন। সন্তান গর্ভে আসলে আল্লাহ তাআলা সে সন্তানকে হিফাজত করবেন।

>> তাছাড়া যে ব্যক্তি কোনো বিপদের সময় এ পবিত্র গুণবাচক নাম   (اَلْمُصَوٍّرُ) ‘আল-মুসাওয়িরু’ পাঠ করবে, আল্লাহ তাআলা ঐ ব্যক্তির বিপদকে সহজ করে দেবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সকল সন্তানহীন দম্পতিকে এবং বিপদগ্রস্ত লোকদেরকে এ পবিত্র নাম   (اَلْمُصَوٍّرُ) ‘আল-মুসাওয়িরু’-এর আমল করার তাওফিক দান করুন। আমিন।







Post a Comment

Previous Post Next Post